ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিরাজমান পরিস্থিতিতে রেলওয়ে মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পরিবহনের সিদ্ধান্ত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৭:০৯ অপরাহ্ণ

2Zzতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পরিবহনের লক্ষ্যে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এর সভাপতিত্বে রেল ভবনে এক আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর বুধবার সকালে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় হরতালসহ অন্যান্য নেতিবাচক কর্মসূচি চলাকালে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা এবং ট্টেনের মাধ্যমে তরিতরকারী/শাক সবজিসহ সকল নিত্য প্রয়োজনীয় বিশেষ করে খাদ্য সামগ্রী পরিবহনের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সময় মন্ত্রী জানান, বিরাজমান পরিস্থিতির কারণে বিভিন্ন পণ্য সামগ্রী সড়ক পথে নির্র্দিষ্ট গন্তব্যে পৌছাতে ব্যঘাত ঘটছে। এ লক্ষ্যে রেলওয়ের মাধ্যমে যাতে পণ্য সামগ্রী বিশেষ করে কাঁচা মাল ও পচন শীল পণ্য যাতে কম খরচে ও সহজে বিভিন্ন গন্তব্যে পৌছানো যায়, এ লক্ষ্যে বিভিন্ন যাত্রীবাহী কোচের সাথে এক বা একাধিক পণ্যবাহী কোচ যুক্ত করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহ্ মোহাম্মদ জহিরুল ইসলাম কে প্রধান করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি পণ্য পরিবহনে সমস্যা নিরুপন করা সহ অতিদ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। এ কমিটিতে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও রেলওয়ের প্রতিনিধিবৃন্দকে অর্ন্তভূক্ত করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের জনগনের কল্যাণে রেলওয়ে বরাবরই উদ্যোগ গ্রহন করেছে, এবারও জনগনের কল্যাণে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হচ্ছে। এ সময় তিনি জানান, যখন যে ট্রেনে লাগেজ কোচ প্রয়োজন হবে, সেখানেই তা সরবরাহ করা হবে। এ কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও মন্ত্রী এ সময় উল্লেখ করেন।
এ আন্ত:মন্ত্রনালয় বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, কারওয়ান বাজার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং রেলওয়ের উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!