ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুরাদনগরে পুকুর থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৬:০৮ অপরাহ্ণ

las-uddarতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়েত নেতা ইউসুফ হাকিম সোহেলের পরিচালনাধীন মুরাদনগর আল শেফা হাসপাতালের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ নভেম্বর বুধবার দুপুরে লাশ দু’টি উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুরে মুরাদনগর আল শেফা হাসপাতালের সামনের একটি পুকুরের ভেতর কার্টুনে ভরা ওই নবজাতক দু’টির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!