ads

শনিবার , ১০ আগস্ট ২০১৯ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় মামলা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১০, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারা মিয়া (২২) নামে এক যুবক খুনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ৯ আগস্ট শুক্রবার রাতে তারা মিয়ার বাবা রতন মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় ৬ জনকে স্ব-নামেসহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই পুলিশের অভিযানে গ্রেফতারকৃত স্থানীয় আবু রায়হান (১৯) ও আল আমিন (২৫)কে শনিবার দুপুরে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোর্পদ করা হয়েছে। সেইসাথে জেলা সদর হাসপাতাল মর্গে নিহত তারা মিয়ার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে এজাহারনামীয় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে শ্রীবরদী উপজেলার দক্ষিণ ঢনঢনিয়া এলাকায় স্থানীয় সোলায়মান হোসেনের ছেলে মাহফুজ মিয়াসহ কয়েকজন যুবকের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তর্কাতর্কির এক পর্যায়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে নির্মাণ শ্রমিক তারা মিয়া ও রসুল মিয়ার উপর হামলা চালালে তারা দু’জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন। আর রসুল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!