দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় জাতীয় বিদ্যুত সপ্তাহ পালন উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা বিদ্যুত বিতরণ ও বিক্রয় বিভাগের আয়োজনে “বিদ্যুত অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র্যালিতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, ইউএনও সাইফুর রহমান খান, উপজেলা বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ এর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, সহকারী প্রকৌশলী রেজাউল করিম তালুকদার, উপসহকারী প্রকৌশলী অরবিন্দ কুমার কুন্ডু সহ বিভিন্ন পেশাজীবি, বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ ।




