ads

শনিবার , ৩ আগস্ট ২০১৯ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২১ আগস্ট গ্রেনেড হামলায় দণ্ডপ্রাপ্ত হুজি জঙ্গির মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩, ২০১৯ ৯:৫৪ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ২১ আগস্ট গ্রেনেড হামলা ও রমনার বটমূলে বোমা হামলা উভয় মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য হাফেজ মাওলানা ইয়াহিয়ার (৬৩) মৃত্যু হয়েছে। ৩ আগষ্ট শনিবার সন্ধ্যায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়। মৃত হাফেজ মাওলানা ইয়াহিয়া তিনি সিলেটের কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রশিদের ছেলে।

Shamol Bangla Ads

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান জানান, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে আলোচিত ২ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি হাফেজ মাওলানা ইয়াহিয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত কারা হাসাপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়াও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালেই তিনি মারা যান।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, হাফেজ ইয়াহিয়া ২০০১ সালে রমনা বটমূলে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হন (রায় হয় ২০১৪ সালের ২৩ জুন)। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর হাইকিসিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলা মামলাও (রায় হয় ২০১৮ সালের ১০ অক্টোবর) তাকে যাবজ্জীবন দণ্ড দেন আদালত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!