তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাস্থ ঘনিয়াখালী বেণুবন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিণ চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন শুরু হচ্ছে ১৪ নভেম্বর বুধবার। এ উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে প্রথম পর্বে রয়েছে ভোর ৬টা হতে মঙ্গলসূত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সমাজ সংস্কারক পূর্ণানন্দ মহাথের ও দশম সংঘরাজ জ্যোতি:পাল মহাথের’র স্মৃতি সৌধে শোভাযাত্রা সহকারে পুষ্পার্ঘ অর্পণ, ভিক্ষু সংঘে প্রাত:রাশ, বুদ্ধপূজা ও প্রয়াত বিহার অধ্যক্ষ, ভূমিদাতাদের পারলৌকিক সদ্গতি কামনায় মহাসংঘদান, পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ডদান ও ১২টায় অতিথি আপ্যায়ন।
দ্বিতীয় পর্ব দুপুর ১টায় রয়েছে ধর্মসভায় ভিক্ষু সংঘ ও সম্মাণিত অতিথিবৃন্দের আসন গ্রহণ, মঙ্গলাচরণ, উদ্বোধনী ভাষন, পুষ্পস্তবক প্রদান, পঞ্চশীল প্রার্থনা ও প্রদান, সদ্ধর্মদেশনা, পূজনীয় ভিক্ষু সংঘ ও অতিথিবৃন্দের বক্তব্য, চীবর পরিক্রমা, সভাপতির ভাষণ ও উৎসর্গ। সবশেষে রাত ৮টায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন।
ওই অনুষ্ঠানে কুমিল্লা কোটবাড়ী নবশালবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সহ-সভাপতি ও এমপি আহম মোস্তফা কামাল এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মতিন, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, ৮নং বাগমারা (দ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মজুমদার, ৭নং বাগমারা (উ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।
প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন- বরইগাঁও কনকচৈত্য বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের, প্রধান ধর্মদেশক থাকবেন থাইল্যান্ড হতে আগত শ্রীমৎ সুগতপ্রিয় থের, বিশেষ ধর্মদেশক উপস্থিত থাকবেন- মজলিশপুর ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি থের, ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী মতইন গৌতম বিহারের শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের, বরইগাঁও কনকচৈত্য বিহারের শ্রীমৎ ধর্মশ্রী ভিক্ষু, দুপজর তক্ষশীলা বৌদ্ধ বিহারের শ্রীমৎ উত্তমানন্দ ভিক্ষু, আলিশ্বও শান্তি নিকেতন বৌদ্ধ বিহার উপাধ্যক্ষ শ্রীৎ ধর্মানন্দ ভিক্ষু ও আলোকদিয়া শাক্যমুনি প্যাগোডা’র শ্রীমৎ সুদর্শী ভিক্ষু।
এছাড়াও সুদুর থাইল্যান্ড হতে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল ঘনিয়াখালী বেণুবন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিণ চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলনে অংশ গ্রহণ করবেন। তারা হলেন 1. Phrakhrusirisakorntham-Chif Abbot-Wat Tha Krabue Samut Sakhon, 2. Mrs, Chitra Phetvongs-Meditation Teacher, Bangkok, 3. Miss Vanida Boonyabut-Upashika, Bangkok|

জানা যায়, ওই পূণ্যানুষ্ঠানে দেশ-বিদেশ হতে পূজনীয় ভিক্ষু সংঘ ও সম্মাণিত অতিথিবৃন্দের বৌদ্ধ ধর্ম ও দর্শণের উপর আলোকপাত করবেন।
ওই পূণ্যানুষ্ঠানে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলে উপস্থিত হয়ে দানোত্তম শুভ কঠিণ চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন-২০১৩ কে সার্থক ও সফল করার আহবান জানান- ঘনিয়াখালী বেণুবন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের পক্ষে সর্দার যোগেশ চন্দ্র সিংহ ও সাধনপ্রিয় ভিক্ষু।




