নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাট বাজারে আবারও বেড়েছে সবজির দাম। প্রায় প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ৫/১০ টাকা। শুরু করেছে মৌসুমী সবজির বাজারে আসতে। তবে সব ধরণের সবজি পুইশাক, লালশাক সবজির দাম কিছুটা বাড়তি। তবে আগের মতো বাজারে ঝাঁজ রয়েছে পেঁয়াজের।
বাজারের বিভিন্ন কাঁচাবাজার ও মাছের বাজারে ঘুরে দেখা গেছে বাজারের পন্যগুলোতে দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। প্রতি কেজি আলু ১৬ থেকে ২০ টাকা, বেগুন প্রতি কেজি ২৪-৩০ টাকা, সীম ৬০ টাকা, ফুলকপি ৩৫ টাকা, কাঁচা কলা প্রতি হালি ১২ টাকা, লেবু প্রতিটি ৫ টাকা, পেপে প্রতি কেজি ১০ টাকা, বাঁধাকপি প্রতিটি ১৫ টাকা, প্রতি কেজি মরিচ ১শ টাকা, ১০০ গ্রাম শুকনা মরিচ ২০ টাকা, পেঁয়াজ ১শ টাকা, আদা ১শ ৬০ টাকা, রসুন ৮০ টাকা, মূলা ১২ টাকা, কচু ২০ টাকা, করলা ৬০ টাকা, আগাম জাতের টমেটো ১শ ২০ টাকা দরে।
এছাড়াও প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১শ ১০ টাকা, প্যাকেটজাত ১শ ১৭ টাকা। মসলা, ডিম ও মাংসের বাজারের দামের তেমন কোন পরিবর্তন দেখা যায়নি। ইলিশ মাছ ৪শ ৫০-৫শ, চিংড়ি ৫শ-৬শ টাকা দরে বিক্রি হচেছ। অন্যান্য মাছের দামও বাজারে আকাশ ছোঁয়া। বাজারের বাচ্চু মিয়া ও ইয়ামিন জানায়, সবজির দাম কিছুটা বেড়েছে, তবে নতুন পন্য পর্যাপ্ত পরিমাণে আসতে শুরু করলে দাম কিছুটা কমবে বলে আশা করা যায়।




