ads

সোমবার , ১১ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে তৃতীয় একটি লিঙ্গ হিজরা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৩ ৯:২৩ অপরাহ্ণ

হিজরা

হিজরা

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : মন্ত্রীসভার বৈঠকে বাংলাদেশের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাচ্ছে হিজরা স¤প্রদায়। সোমবার  মন্ত্রীপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া ওই সিদ্ধান্তের কথা জানান।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশে আনুমানিক দশ হাজারের মতো হিজরা রয়েছে।  কাগজে-কলমে পরিচয় দেবার মতো এতদিন তাদের কিছুই ছিল না। পাসপোর্ট নেবার ক্ষেত্রে তাদের লিঙ্গ পরিচয় ছিল ‘অন্যান্য’। অনেক সময় এরা নারী অথবা পুরুষ হিসেবে নিজের পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন সুবিধা গ্রহণ করতো । মন্ত্রীসভার এই সিদ্ধান্তের ফলে সুবিধা-বঞ্চিত এই জনগোষ্ঠীর জন্য সরকারি নানা ধরনের সেবা গ্রহণ সহজ হবে বলে মন্ত্রীপরিষদ সচিব জানান। এখন থেকে, নারী এবং পুরুষের পাশাপাশি, হিজরারা  ‘হিজরা’ হিসেবে পরিচয় দিতে পারবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!