হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : হরতালের কারণে পরিবহণ না চলায় এবং ধান ক্রেতা মহাজনদের অভাবে চলনবিল অঞ্চলে হাট-বাজারে নতুন আমন ধানের দাম পড়ে গেছে। অনেক হাটে দুর দুরান্তে মহাজনদের না আসার কারণে হাটে নিয়ে আসা শতশত মণ ধান বিক্রি করতে না পেরে কৃষক বাড়ি নিয়ে গেছে। চলনবিল অঞ্চলের নয়টি উপজেলায় আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু হরতালে কারণে ধানের দাম পড়ে গেছে।
স্থানীয় কৃষকরা জানান, হরতালের আগে ধানের কাংখিত দাম পেলেও হরতালের কারণে চলতি বাজার দরের চেয়ে প্রতিমণে ৮০ থেকে ১শ ২০ টাকা কমে গেছে । তাও ক্রেতার অভাবে অধিকাংশ ধান প্রসিদ্ধ হাট বাজারে নতুন আমণ ধান বিক্রি না হওয়ায় কৃষক বাড়ি ফিরে গেছেন।




