ads

রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দোয়ারায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ১০:০৪ অপরাহ্ণ

Songhorshoজাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : দোয়ারায় ভূমি সংক্রান্ত বিষয়ের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ব্যক্তি আহত হয়েছে। ১০ নভেম্বর রবিবার সকালে দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের মাছিমপুর বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মাছিমপুর বাজার সংলগ্ন একখন্ড ভূমির মালিকানা নিয়ে দৌলতপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র মখদ্দুছ আলী ও একই গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র আব্দুল হেকিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে বিরোধকৃত ভূমি নিয়ে মখদ্দুছ আলী ও আব্দুল হেকিমের মধ্যে কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের শুকুর আলী (৪৫), রুশন আলী (৩৫), আব্দুস শুকুর (৩৫), মহিবুর রহমান (২৪), আব্দুর রহমান (২৮), ফাতেমা বেগম (৪০), লিপন (১৫), কমরুন নেছা (৪০)সহ অন্তত ২০ব্যক্তি আহত হয়। স্থানীয় গন্যমান্যদের মধ্যস্থতায় সংঘর্ষ নিয়ন্ত্রিত হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!