ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টার হরতাল প্রত্যাহারের দাবিতে ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর রবিবার পৌরসভা মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে একটি পথসভা করেন।
সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আ. কাদের সেক, সাবেক ছাত্রনেতা নুর হোসেন নুর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। মিছিলটি নেতৃত্ব দেন স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল, উপজেলা চেয়ারম্যা আ. বারী মন্ডল, পৌর মেয়র আ. কাদের সেক। বক্তারা অবিলম্বে অবৈধ হরতাল প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেতৃদের আহ্বান জানান।




