শ্যামলবাংলা ডেস্ক : আসছে বলিউড সিনেমা ‘তেরে নাম টু’। এটি ২০০৩ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘তেরে নাম ’ এর সিকুয়েল। ছবিটি ওইসময় এতোটাই জনপ্রিয়তা পায় যে বলি পরিচালক ছবিটির সাফল্যকে ব্যবহার করে সিনেপ্রেমীদের হৃদয়ে আবার ঝড় তুলতে চাইছেন।
আর সে কথা মাথায় রেখেই অনেকদিন থেকে ‘তেরে নাম ’ ছবির পরিচালক সতীশ কৌশিক ‘তেরে নাম টু’ নিমার্ণ করার কথা ভাবতে শুরু করেন। ২০১৯ সালের শেষের দিকেই ‘তেরে নাম টু ছবির শুটিং শুরু হচ্ছে বলে জানা গেছে।
ওই ব্যাপারে সতীশ কৌশিক বলেন, হ্যাঁ, এটা সত্যি। আমি ‘তেরে নাম টু’ নির্মাণ করতে যাচ্ছি। এখন শুধু এটাই বলতে পারি, প্রথম ছবির মতো দ্বিতীয় কিস্তিতেও ছবির প্রেক্ষাপট হবে প্রেম কাহিনী। তেরে নাম সিনেমার প্রতিটি গান এখনও সিনেপ্রেমীদের মুখে মুখে। ছবিটি মুক্তির পর প্রশংসায় ভেসেছিলেন সালমান খান।তাই ছবির সিকুয়েলে সালমান খানই থাকবেন? এমন প্রশ্ন বলিমহলে ঘুরপাক খাচ্ছে।
ওই বিষয়ে পরিচালক স্পষ্টতই জানান, ‘তেরে নাম টু’-তেও প্রধান চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তবে তার বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন সে বিষয় পরিচালক নিজেও ভাবছেন তিনি। চিত্রনাট্টের ওপর তা নির্ধারণ হবে বলে জানান তিনি।




