ads

শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ৭২ ঘন্টার হরতাল : আসতে পারে অবরোধ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৬:৪০ অপরাহ্ণ

Hortal 5শ্যামলবাংলা ডেস্ক : এবার ৭২ ঘন্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২ সপ্তাহে ৩ দিন করে ৬ দিন ৬০ ঘন্টার হরতালের পর রবি থেকে মঙ্গলবার রাত অবধি ৭২ ঘণ্টার ওই হরতাল ডাকা হল। ৮ নভেম্বর শুক্রবার বিকেলে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কর্মসূচি ঘোষণা করেন। জোটের বৃহত্তম দল বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের পর শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিবদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষা করার জন্যই ওই কর্মসূচি। বারবার আহ্বান জানানো সত্ত্বেও সরকার ইতিবাচক পদক্ষেপ না নেয়ায় আবারও কর্মসূচি দিতে হলো।

Shamol Bangla Ads

অপরদিকে সরকারকে সমঝোতায় বাধ্য করতে হরতালের পর অবরোধের মতো কর্মসূচি দিয়ে আন্দোলন আরো তীব্র করার হুমকি দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। নির্দলীয় সরকারের দাবিতে দুই সপ্তাহে ৬ দিন হরতালের শেষে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণার আগে তিনি জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তার বক্তব্যে সরকারকে ওই  হুমকি দেন। এসময় তিনি বলেন, সরকার যদি সমঝোতার পথে না আসে আন্দোলনের কর্মসূচি তীব্র থেকে তীব্রতর করা হবে। কেবল লাগাতার হরতাল কর্মসূচিতে তা সীমাবদ্ধ থাকবে না। সংগঠনটির সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামও বক্তব্য রাখেন।
ব্যারিষ্টার মওদুদ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৯৯৪-৯৫ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে আন্দোলনের কথাও তুলে ধরে বলেন, ওই সময়ে আপনারা যেসব কর্মসূচি দিয়েছিলেন, তা আমরা ভুলে যাইনি। ওই সময়ে আপনারা অসহযোগ, লাগাতার হরতাল, অবরোধসহ যেসব কর্মসূচি দিয়েছিলেন, আমরাও তা দেব। তিনি বলেন, বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করলেও তা উপেক্ষা করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের পথে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সরকার সংলাপ এড়াতে চাচ্ছে দাবি করে মওদুদ বলেন, এখনও সময় আছে, সমঝোতার পথে আসুন। সঙ্কট সমাধানে আলোচনায় বসার উদ্যোগ নিন। সেইসাথে তিনি নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলনের সময় জনগণকে বিভ্রান্ত করতে সরকার সর্বদলীয় সরকারের কথা বলছে বলেও দাবি করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!