নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয়ে দিবসটি পালন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার। নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, সাবেক সভাপতি আক্তারুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তারুজ্জামান, কাউন্সিলর জহুরুল ইসলাম প্রমুখ।




