ads

বৃহস্পতিবার , ৩ জানুয়ারি ২০১৯ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শাহীন স্কুল নতুন ভবনে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩, ২০১৯ ৯:১৪ অপরাহ্ণ

বার্ষিক পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ অন্যতম প্রধান প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান শাহীন স্কুলের শেরপুর শাখার ২০১৯ শিক্ষাবর্ষের কার্যক্রম এবার নতুন ভবনে শুরু হয়েছে। ২ জানুয়ারি বুধবার বিকেলে শহরের মাধবপুরস্থ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ও সংস্কারকৃত ভবনে ওই স্কুলের উদ্বোধন করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান শিক্ষাবিদ মুহাম্মদ মাছুদুল আমিন শাহীন। ওইসময় তিনি বলেন, স্কুলটি নতুন ভবনে বিস্তৃত পরিসরে স্থানান্তরিত হওয়ায় সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সুবিন্যস্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদের খেলাধূলাসহ বিচরণের সুযোগ সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে শাহীন স্কুল মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতায় আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ উপলক্ষে শেরপুর শাখা পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার বিশেষ অতিথি ও স্থানীয় পৌর কাউন্সিলর বাদশা মিয়া প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরিচালক শহীদুজ্জামান শহীদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ইসমাইল হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে ২০১৮ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং সর্বোচ্চ উপস্থিতি, দায়িত্ব ও কর্তব্যপরায়ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৫ শিক্ষাবর্ষে শেরপুর শহরে শাহীন শিক্ষা পরিবারের কার্যক্রম শুরু হয়। শুরুর পর থেকেই পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় শাহীন স্কুল কৃতিত্বের সাক্ষর রেখে চলেছে। আবাসিক ও অনাবাসিক পর্যায়ের এ প্রতিষ্ঠানে বর্তমান শিক্ষার্থী প্রায় ৫ শতাধিক।

Need Ads
error: কপি হবে না!