নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে গাঁজা বিক্রির দায়ে এক নারীসহ ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত তাদের ওই সাজা প্রদান করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হচ্ছে, সৈয়দপুর শহরের ইসলামবাগ রসুলপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আফছার আলী (৫৫), তার স্ত্রী শাবানা বেগম (৩০) ও আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ আলী (৪৫)।
জানা যায়, নিজ বাড়িতে আফছার আলী, মোহাম্মদ আলী ও শাবানা বেগম দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের ওই দন্ড প্রদান করেন।




