ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে প্রতিমা ভাংচুরের অভিযোগে যুবদল নেতা আটক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০১৩ ৬:৫৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জে প্রতিমা ভাংচুরের
অভিযোগে যুবদল নেতা আটক

Shamol Bangla Ads

Atok 0হুমায়ুন কবির মৃধা,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে কালি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরি (৩৬) কে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শিয়ালকোল বাজার থেকে তাকে আটক করা হয়।  আটককৃত মাহমুদুল হাসান চৌধুরি সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সোহরাব হোসনের ছেলে ও শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুরে শিয়ালকোল মহাশশ্বান কালি মন্দিরের তিনটি কালি প্রতিমা ভাংচুর করে দুর্ব্যত্তরা। এ ঘটনায় ঐ দিন রাতেই সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে হিন্দু স¤প্রদায়ের লোকজনেরা। এই মামলায় সন্দেহভাজন হিসেবে মাহমুদুল হাসান চৌধুরিকে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শিয়ালকোল বাজার থেকে আটক করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!