ads

সোমবার , ১৩ আগস্ট ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সব টেলিকম অপারেটরে ন্যূনতম কলরেট ৪৫ পয়সা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৩, ২০১৮ ৯:০৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক :  দেশের সব টেলিকম সার্ভিসে সব ধরনের ভয়েস কলের রেট ন্যূনতম ৪৫ পয়সা প্রতি মিনিট করা হয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে এই রেট চালু করতে সবগুলো মোবাইল টেলিফোন অপারেটরকে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশন কমিশন (বিটিআরসি)।

Shamol Bangla Ads

সোমবার অপারেটরগুলোকে পাঠানো এক চিঠিতে বিটিআরসি এই নির্দেশনা দেয়। দেশের যে কোনো টেলিফোন থেকে কল করলে এখন থেকে মিনিটে ৪৫ পয়সা কার্যকর করতে বলা হয়েছে। নিজস্ব গ্রাহকদের মধ্যে কল রেটে আগের তারতম্য এখন আর থাকছে না।
সরকারের এই সিদ্ধান্ত দেশের প্রায় ১৪ কোটি গ্রাহকের ওপর সরাসরি প্রভাব পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। গ্রাহকরা সুবিধা ভোগ করলেও এতে চাপে থাকবে অপারেটরগুলো।
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, অপারেটরগুলোর ব্যবসার পরিধি বেড়েছে, স্বাভাবিক কারণে ব্যবসাও বেড়েছে। গ্রাহক এবং অপারেটরগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি করতেই এই উদ্যোগ। এখন থেকে আর মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে অফনেট ও অননেট সুবিধা থাকছে না। কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২ টাকা। ১৪ তারিখ থেকে নতুন কলরেট কার্যকর করতে বলা হয়েছে।
বর্তমানে বিটিআরসির নির্ধারণ করে দেওয়া সর্বনিম্ন অননেট চার্জ প্রতি মিনিট ২৫ পয়সা ও অফনেট ৬০ পয়সা। সর্বোচ্চ চার্জ প্রতি মিনিটে ২ টাকা।
উল্লেখ্য, দেশে দুই ধরনের কলরেট চালু আছে, অননেট ও অফনেট। অননেট হলো একই মোবাইল নেটওয়ার্কে কল করার (কথা বলার) পদ্ধতি এবং অফনেট কল হলো এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ফোন করা। নতুন নিয়মে এই অননেট ও অফনেটের কলরেট পদ্ধতি আর থাকছে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!