শ্যামলবাংলা ডেস্ক : রাস্তায় অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তৈরির পাশাপাশি জরিমানাও গুনতে হয় চালকদের। সমস্যার সমাধান দেবে ‘পার্কিং কই’।
অ্যাপটিতে নিবন্ধন করলেই আশপাশের ৫ কিলোমিটারের মধ্যে গাড়ি পার্কিংয়ের উপযোগী জায়গার সন্ধান পাওয়া যাবে। নির্ধারিত পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন বাসা বা অফিসের গ্যারেজেও গাড়ি রাখার সুযোগ মিলবে। এ জন্য অবশ্যই গাড়ি ও বাসার মালিকদের অ্যাপটিতে নিবন্ধন করতে হবে। নিরাপত্তার স্বার্থে উভয়েরই জাতীয় পরিচয়পত্র যাচাই করার পর সেবাটি ব্যবহার করা যাবে।
‘পার্কিং কই’-এর প্রতিষ্ঠাতা রাফাত রহমান জানান, অ্যাপটি মূলত চালক ও গ্যারেজের মালিকের মধ্যে সমন্বয় করে থাকে। আশপাশের খালি পার্কিংয়ের সন্ধান দেওয়ার পাশাপাশি সেখানে যাওয়ার পথও প্রদর্শন করে। এ জন্য পার্কিংয়ের অবস্থান ও সময় অনুযায়ী প্রতি ঘণ্টায় খরচ হবে ৫ থেকে ৩০ টাকা। চাইলে দিন বা সপ্তাহ চুক্তিতেও পার্কিং ভাড়া নেওয়া যাবে।
https://goo.gl/EA3EMN থেকে বিনা মূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে।




