ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বদরুল হোসেন খান সিলেট বিভাগ এর শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ২:০৪ অপরাহ্ণ

Bbagio Comishonar-Jiaul Alamমো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ার বদরুল হোসেন খান সিলেট বিভাগ এর শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন। ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত র‌্যালি শেষে  সিলেট জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্টানে প্রধান অতিথি এন এম জিয়াউল আলম এর  কাছ থেকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ যুব সংগঠক মো. বদরুল হোসেন খান সনদপত্র ও ক্রেষ্ট গ্রহন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ডিআইজি মো. মকবুল হোসেন ভূইয়া ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে কুলাউড়া উপজেলার ব্রাক্ষ্মণবাজার ইউনিয়নের গরিব, অসহায় ও চা-শ্রমিকদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন।
সমাজসেবা, দারিদ্র বিমোচন ও সর্বোপরি ব্রাক্ষ্মণবাজার ইউনিয়নকে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সেবামূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখছেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নের ৩৯টি গ্রামে ও ৪টি চা-বাগানে বিনামূল্যে ১শ ৫০টি নলকুপ স্থাপন, ৫০টি ল্যাট্রিন বিতরণ, ১৫টি পরিবেশ বান্ধব চুলা ও গরীব মানুষের মধ্যে বিনামূল্যে রিকশা বিতরন, শীতের সময় শতাধিক প্রতিবন্ধীসহ আরো কয়েকশত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করে মানুষের ভালবাসা অর্জন করতে সক্ষম হন। এছাড়াও পল্লী উন্নয়ন এর মাধ্যমে মশারী, সেলাই মেশিন, হাঁসমুরগী ও গবাদীপশু পালন প্রশিক্ষণ প্রদান, ৫টি প্রি-প্রাইমারী স্কুলের মাধ্যমে কয়েকশত শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠদান দেয়া ছাড়া বিশেষ করে কুলাউড়ার সিরাজনগর ও লোহাইউনি চা বাগানে  চা-শ্রমিকদের মধ্যে শতভাগ নিরক্ষরমুক্ত করতে সহায়ক ভূমিকা পালন করছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!