ads

বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোনালী ব্যাংকের সব সেবা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ

কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রমের কারণে টানা দুই দিন বা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। এ সময়ে ব্যাংকটির নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও সেবায় সাময়িক বিঘ্ন ঘটবে। আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১১টা থেকে ১৭ অক্টোবর (শনিবার) রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়, ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করার কাজ করা হবে। এ জন্য সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে উন্নীত করা হবে।

নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টায় আপগ্রেডেশন কার্যক্রম শুরু হবে। শনিবার রাত ১১টায় এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে।

Shamol Bangla Ads

ফলে এ সময়ে ব্যাংকিং সেবা নিতে গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। এ কারণে প্রয়োজনীয় ব্যাংকিং কাজ আগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads