ads

শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপে ঝিনাইগাতীকে হারিয়ে শেরপুর সদর জয়ী

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ষষ্ঠ দিনের খেলায় ঝিনাইগাতী উপজেলাকে ২-১ গোলে হারিয়েছে শেরপুর সদর উপজেলা। ১২ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

Shamol Bangla Ads

খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহবায়ক কামাল হোসেন, যুবদল নেতা মোহাম্মদ শওকত হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং ক্রীড়ানুরাগী দর্শকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও ৩টি পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে।

Need Ads