ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ | ৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও একটি অটোভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল উপজেলার চান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কসমেটিকস জব্দ করে।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বিজিবির একটি টহল দল শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি অটোভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দকরা কসমেটিকস ও অটোভ্যানের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির চলমান অভিযান অব্যাহত থাকবে ।

Need Ads