ads

সোমবার , ১০ আগস্ট ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
আগস্ট ১০, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এই সাক্ষাৎ হয়। দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এর আগে গতকাল রোববার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গ প্রশ্নে দীনেশ ত্রিবেদী বলেছিলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও একইভাবে জনবান্ধব ব্যক্তি।’

হাইকমিশনার আরও যোগ করেন, ‘আমার মনে হচ্ছে, দুই দেশের দুই নেতার মধ্যে যখন আলোচনা হবে, তখন অনেক জটিল সমস্যারই সমাধান হয়ে যাবে। সমাধান তখনই সম্ভব যখন কথাবার্তা চালু থাকে।’

Shamol Bangla Ads

দুই দেশের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারতীয় হাইকমিশনার অত্যন্ত আশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরে উল্লেখ করেন, দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে আত্মিক সংযোগ রয়েছে।

তিনি বলেন, ‘আমার তো পুরো বিশ্বাস যে উভয় দেশের মানুষ এক আছে। তাই যেকোনো সমস্যার সমাধান বের হবেই। এখানটায় কোনো নেতিবাচক কিছু নেই, সবকিছুই অত্যন্ত ইতিবাচক।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads