ads

শনিবার , ৮ আগস্ট ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
আগস্ট ৮, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেফতার হয়েছে। ৮ আগস্ট শনিবার ভোরে কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ।

Shamol Bangla Ads

তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে পুলিশের প্রতি তাকে গ্রেফতারের নির্দেশ থাকায় তাকে ফের গ্রেফতার করা হয়েছে। আদালতের আদেশের প্রেক্ষিতে ও আসামির পালিয়ে যাওয়া ঠেকাতে কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করে পিবিআই। তাকে কুমিল্লা আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

এর আগে, গত ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। হাইকোর্ট থেকে জামিন নিয়ে ৪ আগস্ট মুক্তি পান তিনি। ৬ আগস্ট হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

Need Ads