ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরিফ হাসান এর কবিতা ‘বিনিময়’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩১, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ

কতটুকু ভালোবাসা দিলে,
একমুঠো ঘৃণা দেবে?
কতটুকু প্রেম পেলে,
বিরহ আগুনে এ মন পোড়াবে?
কতটুকু অশ্রু ঝরলে,
ভরে দেবে সুখ নদীর দু’কূল?
কতটুকু কষ্ট নিলে,
ফোটাবে হাসির ফুল?
কতটুকু বিষে কণ্ঠ ভরলে,
ফেলবে স্বস্তির নিশ্বাস?
কতটুকু রক্ত দেখলে,
ঠোঁটে ফুটবে পৈশাচিক হাসি?
এসো করি বিনিময়
হাসির মোড়কে মোড়া
কতিপয় দুঃখ-কষ্ট,
কিংবা দুঃখের আগুনে পোড়া
কতিপয় সুখ-শান্তি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!