ads

শনিবার , ১৮ জুলাই ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অর্থনীতি, সংস্কার ও জনকল্যাণে সরকারের ৫ মাসের সাফল্য তুলে ধরলেন মাহ্‌দী আমিন

খবর টি পড়েছেন : ৪৪২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা ও প্রশাসনিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ১৮ জুলাই শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের ৫ মাসের অগ্রগতি তুলে ধরেন কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

Shamol Bangla Ads

মাহ্‌দী আমিন বলেন, একটি ভঙ্গুর অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করলেও অল্প সময়েই দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে।তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশে নেমে এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৫৮ বিলিয়ন ডলারে। গত মার্চ মাসে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

তিনি আরও জানান, সরকারের উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, ৫৫ লাখ পরিবারের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, নারী ও তরুণদের জন্য সহজ শর্তে ঋণ, ফ্রিল্যান্সারদের আইডি কার্ড, স্টার্টআপ তহবিল গঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিশেষ কার্ড চালু।

Shamol Bangla Ads

স্বাস্থ্য খাতে এক লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার—এমনটা জানিয়ে এই মুখপাত্র বলেন, তার মধ্যে শতকরা ৮০ ভাগ নারী। সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, উপজেলা হাসপাতাল উন্নীতকরণ এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ইউনিট গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। গ্রামীন স্বাস্থ্যসেবা জোরদারের লক্ষ্যে উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীতকরণে সরকারি সিদ্ধান্তের কথাও জানান মাহ্‌দী আমিন।

শিক্ষা খাতে স্মার্ট ক্লাসরুম, ফ্রি ওয়াই-ফাই, মিড-ডে মিল, নতুন পাঠ্যপুস্তক এবং ছাত্রীদের জন্য অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার সিদ্ধান্তের তথ্য তুলে ধরে মাহ্‌দী আমিন বলেন, বিদেশি উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও পুনর্গঠনের লক্ষ্যে সরকার-রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন কৌশল গ্রহণ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্যার শঙ্কায় এবার ৬ জেলা, আগামী ৩ দিন… পরবর্তী সংবাদ আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads