ads

রবিবার , ৫ জুলাই ২০২৬ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৫, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে ব্যক্তিগত অভিমত দিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ৪ জুলাই শনিবার বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। সঙ্গে শেখ হাসিনার ছবি-সংবলিত প্রকাশিত সেই সংবাদের একটি ফটোকার্ড যুক্ত করেন সোহেল তাজ।

Shamol Bangla Ads

পাঠকের উদ্দেশে তাঁর পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো—
‘আমি এই বছরেই ফিরব: শেখ হাসিনা
একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।
গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে। গণতন্ত্র কবর দিয়ে। মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে। দেশ এবং দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আওয়ামী লীগকে ধ্বংস করে। ছাত্র/জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে। দুর্নীতি/লুটপাট করে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা, সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে।
আত্মসমালোচনা এবং আত্মউপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভবনা খুবই কম।’

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে তিনি দ্বিতীয়বার জয় পান।

Shamol Bangla Ads

সোহেল তাজ ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। সে সময় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা না হলেও একই বছরের ৭ জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!