ads

শনিবার , ২০ জুন ২০২৬ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি বেগম সুফিয়া কামালের জন্মদিন আজ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২০, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ

জননী সাহসিকা, নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের জন্মদিন আজ (২০ জুন)। ১৯১১ সালে এই দিনে বরিশালের শায়েস্তাবাদে তিনি জন্মগ্রহণ করেন।

Shamol Bangla Ads

জানা যায়, সুফিয়া কামাল একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলমান জমিদার খান্দান পরিবারের মেয়ে ছিলেন। যারা ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত​ শিলাউরের সৈয়দ বংশ হিসেবে পরিচিত ছিলেন। তিনি সাত বছর থাকতে তার বাবা সৈয়দ আব্দুল বারী ওকালতি চাকরি ও ঘরবাড়ি ছেড়ে সন্ন্যাসি-সুফি হয়ে যান। তাই সুফিয়া কামাল তার মা সৈয়দা সাবেরা বেগমের সঙ্গে মামার বাড়িতেই বড় হন। সুফিয়ার নানা খান বাহাদুর নবাব সৈয়দ মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন একজন জমিদার ও বিখ্যাত ম্যাজিস্টেট।

কবি সুফিয়া কামাল কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি। তৎকালীন সামাজিক ও পারিবারিক রক্ষণশীলতার কারণে তিনি স্কুলে যেতে পারেননি। তবে নিজের প্রবল আগ্রহ ও মায়ের অনুপ্রেরণায় তিনি বাড়িতেই বাংলা, আরবি ও উর্দু ভাষা শেখেন এবং সাহিত্যচর্চার মাধ্যমে নিজেই শিক্ষিত হয়ে ওঠেন।

Shamol Bangla Ads

এক পর্যায়ে সাহিত্যপাঠের পাশাপাশি সুফিয়া কামাল সাহিত্য রচনা শুরু করেন। ১৯২৬ সালে প্রথম কবিতা ‘বাসন্তী’ সে সময়ের প্রভাবশালী সাময়িকী সওগাতে প্রকাশিত হয়। ১৯৩৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’র মুখবন্ধ লেখেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

সুফিয়া কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে ‘রোকেয়া হল’ নামকরণের দাবি জানান। ১৯৬১ সালে পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলে এর প্রতিবাদে গঠিত আন্দোলনে কবি যোগ দেন।

বেগম সুফিয়া কামাল শিশু সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। তার কাব্যগ্রন্থ হচ্ছে: সাঁঝের মায়া, মায়া কাজল, মন ও জীবন, দিওয়ান, অভিযাত্রিক ইত্যাদি। ‘কেয়ার কাঁটা’ নামের একটি গল্পগ্রন্থ ছাড়াও তিনি ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, শিশুতোষ ও আত্মজীবনীমূলক রচনাও লিখেছেন।

১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বাংলাদেশে নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান অর্জন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!