ads

বুধবার , ১৭ জুন ২০২৬ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আশরাফুল হত্যা মামলা : মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা

স্টাফ রিপোর্টার
জুন ১৭, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

আতঙ্কে বাদীপক্ষ

শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল অভিযুক্তরা। উল্টো প্রভাবশালী আসামিপক্ষের হুমকি-ধামকিতে আতঙ্কে রয়েছেন বাদীপক্ষ। দ্রুত সময়ের মধ্যে আশরাফুল হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তবে পুলিশের দাবি, মূল হোতাদের গ্রেফতারে জোর অভিযান চলছে।

Shamol Bangla Ads

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, হত্যার শিকার আশরাফুল একসময় ঢাকায় গার্মেন্টেসে কাজ করতেন। বেশ কিছুদিন আগে চাকরি ছেড়ে দিয়ে শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর এলাকায় গ্রামের বাড়িতে এসে নিজেই ব্যাটারিচালিত ভ্যানগাড়ি কিনে চালানো শুরু করেন। স্থানীয় অ্যাডভোকেট শাজাহান, নুরুল আমিন লেংটা মেম্বার ও আবুল হাশেম সরকার গংদের সাথে আশরাফুল ইসলাম, তার ভাই শাহালমদের জমিসংক্রান্ত পূর্ববিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৬ মে আশরাফুলদের বাড়িতে হামলা চালিয়ে তাদের ঘরবাড়িতে ভাংচুর চালানোসহ আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষ। এর দুদিন পর আবার তাদের বাড়িতে হামলা চালায় অ্যাডভোকেট শাজাহান, নুরুল আমিন লেংটা মেম্বার, তার ছেলে সংগ্রাম, রাকিব, আবুল হাশেম সরকারসহ ২৫/৩০ জন। ওইসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আশরাফুল। গুরুতর আহত হন মাহালম, শরীফ মিয়া, শামীম মিয়াসহ বেশ কয়েকজন। ওই ঘটনায় পরদিন ২৮ জনকে স্বনামে ও আরও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আশরাফুলের ভাই মো. শাহালম। আর ঘটনার দিন আসামিপক্ষের ৪ নারীকে ধরে থানা পুলিশে সোপর্দ করেন বাদীপক্ষরাই। তবে এর বাইরে মূল আসামিসহ আর কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে হতাশা প্রকাশ করেছেন নিহত আশরাফুলের পরিবার।

মামলার বাদী মো. শাহালম জানান, হত্যা ও হামলার সাথে জড়িতদের ধরা দূরে থাক, উল্টো আসামিরা আমাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তারা প্রভাবশালী হওয়ায় সব ধরনের অপরাধ থেকে পার পেয়ে যায়। তাদের বিরুদ্ধে মারামারি, মাদক ও সরকারি কর্তব্যকাজে বাঁধা দেওয়ার অভিযোগে কয়েকটি মামলা থাকলেও প্রভাব প্রতিপত্তি দেখিয়ে পার পেয়ে যাচ্ছে। আমার ভাই হত্যার বিচারও পাব কিনা জানি না। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। তিনি আরও বলেন, প্রধান আসামি অ্যাডভোকেট হওয়ার কারণে কোর্টে আমরা উকিলও পাচ্ছি না। তারা প্রভাবশালী হওয়ার কারণে বার বার অপরাধ করেও পার পেয়ে যায়। আমরা কি ভাই হত্যার ন্যায়বিচার পাব না?

Shamol Bangla Ads

এদিকে বুধবার সকালে সরেজমিনে আশরাফুলের বাড়িতে গেলে দেখা যায়, স্বামীকে হারিয়ে তিন সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী শিউলী বেগম। ছোট ছোট বাচ্চা তিনটি নিয়ে কি করবেন, কিভাবে চলবেন সেই দুঃশ্চিন্তায় দিন কাটছে তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, আমার স্বামী খুব নিরীহ ছিল। যারা আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে, সেই খুনীদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। কতদিন হয়ে গেল পুলিশ একটা আসামিও ধরতে পারছে না। আশরাফুলের বৃদ্ধ মা আজিরন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেটারে যারা হত্যা করছে, তাদের ফাঁসি চাই।

তবে অভিযোগের বিষয়ে জানতে অ্যাডভোকেট শাজাহান ও নুরুল আমিন মেম্বারসহ অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। এছাড়া তাদের বাড়িতে হত্যার ঘটনার পরদিন বিক্ষুব্ধ জনতা ভাংচুর ও আগুন দেওয়ায় তাদের স্বজনদেরও পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান মিঞা বলেন, আশরাফুল হত্যা মামলার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল আসামিদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতার করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে। আশা করছি দ্রুতই আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!