ads

সোমবার , ১৮ মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৮, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ

বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। ১৮ মে সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের কক্সবাজার, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।

Shamol Bangla Ads

এরপর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখার সংবাদ ও ঈদুল আজহা উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভা শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৮ মে (১০ জিলহজ) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন। রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

Shamol Bangla Ads

ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।

ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন। গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটিতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। এতে ফাঁকা হয়ে পড়বে ঢাকা।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে ২৫ মে-ও ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসাবে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ চাকরিজীবীরা।

Need Ads
error: কপি হবে না!