ads

সোমবার , ১৮ মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোরবানির ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি, সচল থাকবে অনলাইন সংস্করণ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৮, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব সংবাদপত্র। ২৬ থেকে ৩০ মে পর্যন্ত এ ছুটি ঘোষণা করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ১৮ মে সোমবার নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Shamol Bangla Ads

নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি উদ্‌যাপিত হবে। এই ছুটির কারণে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত দেশীয় কোনো সংবাদপত্র প্রকাশিত বা বাজারে আসবে না। আগামী ১ জুন (সোমবার) থেকে আবার যথারীতি দৈনিক সংবাদপত্রগুলো পাঠকদের হাতে পৌঁছাবে।

এদিকে প্রিন্ট সংস্করণ বন্ধ থাকলেও এই ছুটির সময়ে আজকের পত্রিকাসহ অধিকাংশ সংবাদপত্রের অনলাইন সংস্করণ ও ডিজিটাল পোর্টালগুলো পাঠকদের জন্য সচল থাকবে।

Need Ads
error: কপি হবে না!