ads

রবিবার , ১০ মে ২০২৬ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মা দিবস আজ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ

আজ মা দিবস। মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে দিবসটির সূচনা হলেও বর্তমানে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেই পালিত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বাংলাদেশেও দিবসটি পালিত হবে। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিবারের মতো এবারও বিশ্ব মা দিবস উপলক্ষে ‘গরবিনী মা ২০২৬’ সম্মাননা প্রদান করবে। মহাখালী ডিওএইচএস-এ রাওয়া কনভেনশন সেন্টারে বেলা ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Shamol Bangla Ads

সন্তানরা মায়ের প্রতি ভালোবাসা জানাতে আজ ফুল, শাড়িসহ বিভিন্ন উপহার দিয়ে মাকে শুভেচ্ছা জানাবেন। মা দিবস শুধু নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ নয়। একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, সে ঋণ কোনো দিনই শোধ করা যাবে না। মায়ের প্রতি ভালোবাসা ও যত্ন শুধু দিবসের মধ্যে না রেখে নিঃশর্তভাবে ভালোবাসাই সন্তানদের দায়িত্ব। মা দিবস উদ্?যাপনের জন্য আজ নগরীর বিভিন্ন রেস্টুরেন্টসহ পোশাকের ব্র্যান্ড দিনটি ঘিরে মূল্যছাড়ের আয়োজন করেছে। আজ রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!