ads

বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১৫ আগস্টের মধ্যে। ২২ এপ্রিল বুধবার পরীক্ষার সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এতে স্বাক্ষর করেন আন্তশিক্ষা কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

Shamol Bangla Ads

পরীক্ষার সূচি থেকে জানা যায়, নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। প্রথম ৩০ মিনিট হবে বহুনির্বাচনী পরীক্ষা ও শেষ আড়াই ঘণ্টা হবে রচনামূলক।

সূচিতে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ, উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট, কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ না করা।

Shamol Bangla Ads

আরও রয়েছে পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করা, পরীক্ষার্থীরা কেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার, অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার, পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার না করা ইত্যাদি।

এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বোর্ডে একই প্রশ্নপত্রে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রথমে জুন মাসে এই পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অংশীজনদের সঙ্গে আলোচনার পর এই পরীক্ষা পিছিয়ে ২ জুলাই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!