ads

রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

খবর টি পড়েছেন : ৪৮৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ১২ এপ্রিল রবিবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

ইসি জানিয়েছে, যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তারাই এই হালনাগাদ তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের তথ্যই ১৪ মে প্রকাশিতব্য তালিকায় স্থান পাবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের পুরো প্রক্রিয়াটি নিচের সময়সূচি অনুযায়ী চলবে। খসড়া তালিকা প্রকাশ ২০ এপ্রিল, ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে, আবেদন নিষ্পত্তি ৬ মে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে।

Shamol Bangla Ads

ইসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তালিকায় কোনো ভুল থাকলে বা তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে ভোটাররা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আবেদনগুলো নিষ্পত্তির পর মে মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত তালিকা সবার জন্য উন্মুক্ত করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন পরবর্তী সংবাদ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads