ads

শুক্রবার , ২০ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুই সেতু দিয়ে তিন দিনে ২ লাখ ৬৩ হাজার যানবাহন পারাপার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে এখন উৎসবমুখর সারা দেশ। ঈদের আনন্দ উদ্‌যাপনে দেশের কোটি কোটি মানুষ ফিরছে আপন ঠিকানায়। বাড়ি ফেরার পথে এ দেশের বেশির ভাগ মানুষকে পাড়ি দিতে হয় পদ্মা ও যমুনা সেতু। ঈদ উৎসবের এই সময়ে গত তিন দিনে প্রমত্ত নদীর ওপর নির্মিত সেতু দুটি দিয়ে পারাপার হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৮১৯টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ২০০ টাকা। শুক্রবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এর মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুতে গত ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৮২টি। এই সেতু থেকে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা; যা গত বছরের (২০২৫ সাল) তুলনায় ১ কোটি ৭৩ হাজার ৪০০ টাকা বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে ২০২৬ সালের মার্চ মাসের ১৭-১৯ তারিখ পর্যন্ত ৩ দিনে ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়, ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। ২০২৬ সালের মার্চ মাসের ১৭-১৯ তারিখ পর্যন্ত তিন দিনে মোট টোল আদায় হয় ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

Shamol Bangla Ads

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার বলেন, পদ্মা সেতু ও যমুনা দিয়ে ১৮ মার্চ সবচেয়ে বেশি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ১৭ মার্চ পারাপার হওয়া ৩৮ হাজার ৫১৭টি যানবাহন থেকে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা, ১৮ মার্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন থেকে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা এবং ১৯ মার্চ ৩৯ হাজার ২৮০টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

দেশের উত্তরাঞ্চলের যোগাযোগের জন্য নির্মিত যমুনা সেতুতেও ঈদের ছুটিতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৩৭টি যানবাহন।

এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা সেতুর ক্ষেত্রে ২০২৬ সালের ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়, ২০২৫ সালে এই সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি। ২০২৬ সালে এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

এ ছাড়া ১৭ মার্চ ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন থেকে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা, ১৯ মার্চ ৪৫ হাজার ৬১০টি যানবাহন থেকে ৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৯০০ টাকার টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষের দাবি, ২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজট পরিলক্ষিত হয়নি।

Need Ads
error: কপি হবে না!