একসাথে কি পরা যায় দশটি জামা গায়ে?
একসাথে কি জুতো জোড়া চড়বে শত পায়ে?
হাজার বাড়ি থাকলেও তোমার, ঘুমানোর ঠাঁই এক,
শান্তি আসে উপর থেকে, হিসাব মিলিয়ে দেখ।
থালা ভরা খাবার থাকলেও, পেটে সয় তো অল্প,
লোভ মেটানো যায় না কভু, শুনিয়ে হাজার গল্প।
গাড়ি তোমার অনেক থাকুক, বসবে একটি সিটে,
সুখ মেলে না কেবল শুধু দালান-কোঠা-ইটে।
বিলাসবহুল বিছানাতেও, ঘুম কি আসে সহজে?
মনের মধ্যে শান্তি থাকলে, ইট মাথাতেও ঘুম পায় যে।
সীমাবদ্ধ এই জীবনে, মানুষের জন্য কাজ করো,
কাজের মাঝেই শান্তি পাবে, এই সমাজে হবে বড়ো।




