ads

বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া

খবর টি পড়েছেন : ৫৭৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এবারের মেলায় প্রকাশকদের কোনো স্টল ভাড়া দিতে হবে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

Shamol Bangla Ads

নিতাই রায় চৌধুরী বলেন, বই প্রকাশ ও বিপণনে প্রকাশকদের উৎসাহিত করতে এবং সামগ্রিকভাবে বইমেলার পরিসর আরও বিস্তৃত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ছোট ও নতুন প্রকাশকরাও সহজে মেলায় অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় উপস্থিত প্রকাশকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্টল ভাড়া না থাকলে তাদের আর্থিক চাপ কমবে এবং আরও বেশি বই প্রকাশের সুযোগ তৈরি হবে।

Shamol Bangla Ads

প্রতিবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে মেলার আয়োজন করা হবে। মাসব্যাপী এ মেলায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে স্টল ও প্যাভিলিয়ন।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা, প্রবেশব্যবস্থা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। মেলায় নতুন বই প্রকাশ, লেখক-পাঠক আড্ডা ও বিভিন্ন আলোচনা অনুষ্ঠান থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার… পরবর্তী সংবাদ শুরু হলো সংযমের মাস পবিত্র রমজান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads