ads

শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানা‌লেন নরেন্দ্র মোদি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দল‌টির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Shamol Bangla Ads

১৩ ফেব্রুয়ারি শুক্রবার সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কের এক পো‌স্টে তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানান মো‌দি।

মো‌দি ব‌লেন, এই বিজয় আপনার (তা‌রেক রহমান) নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচয় দেয়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনের সঙ্গে থাক‌বে। ভার‌তের প্রধানমন্ত্রী ব‌লেন, আমি আমাদের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার (তা‌রেক রহমান) সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

Shamol Bangla Ads

এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোনও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি তারেক রহমানকে জয়ের জন্য শুভেচ্ছা জানান। নরেন্দ্র মোদির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার বিকেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে মোদি লিখেছেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তাঁর প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।’

নরেন্দ্র মোদি আরও লিখেছেন, ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ ঘনিষ্ঠ দুই প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’

Need Ads
error: কপি হবে না!