ads

রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার ঘোষণা ইসির

খবর টি পড়েছেন : ৫৬০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন দেশের সব ভোটকেন্দ্রকে সম্পূর্ণ ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Shamol Bangla Ads

সম্প্রতি ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

নির্দেশনা অনুযায়ী, বর্ণিত অবস্থায় কমিশনের উল্লিখিত সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। সুষ্ঠু ও স্বাস্থ্যকর পরিবেশে ভোটদান নিশ্চিত করতেই ইসির এই পদক্ষেপ বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা,… পরবর্তী সংবাদ জাতীয় সংসদ নির্বাচন: মাঠে নেমেছে সেনাবাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads