ads

শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান-শপিং মল বন্ধ ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ২:২১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সারা দেশের সব ধরনের দোকানের কার্যক্রম বন্ধ থাকবে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি সিদ্ধান্তে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ছিল। আর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ছুটি থাকবে। অন্যদিকে শিল্পাঞ্চলের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

Need Ads
error: কপি হবে না!