ads

মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীমান্তবর্তী ৬২ উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে : শেরপুরে বিজিবি মহাপরিচালক

জুবাইদুল ইসলাম
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখেই সারাদেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬২টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও ড্রোন, বডি-অর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। একইসাথে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। তিনি ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি কলেজে অবস্থিত বেইজ ক্যাম্প পরিদর্শন ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সরাইল রিজিয়নসহ দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনকে সর্বোচ্চ সমন্বয় সাধনের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে সংশ্লিষ্ট সকলকে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে পালনের দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময়কালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন, বিজিবির সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নুরুল আমীন বায়েজীদ, সেনাবাহিনীর ৫৮ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আল আমীন, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আসিফ আল রাজেকসহ ডিজিএফআই, এনএসআই, জেলার ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মতবিনিময় শেষে তিনি নির্বাচনী বেইজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এর আগে দুপুরে হেলিকপ্টারযোগে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!