ads

মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে শেরপুরে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট ভবন চত্বর ও জেলা জজ আদালত চত্বরে ঘণ্টাব্যাপী জেলা সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী ওই কর্মবিরতি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এসময় বক্তারা বলেন, প্রতি ৫ বছর পরপর পে-স্কেল বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও গত ১৭ বছর যাবত তা হচ্ছে না। এজন্য দেশের সরকারি কর্মচারিরা দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হচ্ছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার পে-কমিশন বাস্তবায়নের জন্য কমিটি গঠন করলেও তা বাস্তবায়ন না করে তালবাহানা করা হচ্ছে। তাই দ্রুত পে-স্কেল বাস্তবায়ন করার দাবি জানানো হয় কর্মসূচি থেকে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে জেলা সরকারি কর্মচারি সমিতির সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক, বিচার বিভাগের বেলায়েত হোসেন, সাইফুল ইসলাম লেবু, মো. ইব্রাহিম, গণপূর্ত বিভাগের মো. খোরশেদ আলম, মোশারফ হোসেন, এটিআইয়ের ফজলুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের আজিম উদ্দিন, মো. শাহরিয়ারসহ জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাশিত প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!