ads

বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ২১, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মানিক মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজার সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারির ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষ করে মানিক মিয়া বসতঘরের উত্তর পাশের একটি কক্ষে ঘুমাতে যান। সে সময় তার স্ত্রী শুকতারা বেগম একই কক্ষে ছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখেন, মানিক মিয়া ঘরের ধর্ণার সঙ্গে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আছেন। বিষয়টি দেখে তিনি শাশুড়ি মরিয়ম বেগমকে ডাক দেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তখন মানিক মিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!