ads

সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ

নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সঙ্গেই সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯ জানুয়ারি সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

Shamol Bangla Ads

এর আগে দলের মহাসচিবের নেতৃত্বে সিনিয়র নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে দুই-একটা সমস্যাগুলো মনে করেছি, সেটা আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব আরও বলেন, আজ যখন ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন, তখন আবার নতুন করে একট ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য; আজ আমরা এখানে শপথ নিয়েছি। এই শপথের মধ্যদিয়ে বিএনপি এবং এর সমস্ত অঙ্গ-সংগঠন, দেশে যে শহীদ জিয়ার আদর্শ; সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, সেই শপথ আজকে আমরা এখানে নিয়েছি।

Need Ads
error: কপি হবে না!