ads

রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ১৮, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়নসংক্রান্ত জটিলতা দ্রুত ও সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে নালিতাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রবিবার সকালে শহরের বাইপাস মোড় এলাকায় ওই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হাসানের উদ্যোগে আয়োজিত ওই দোয়া মাহফিলে নালিতাবাড়ী উপজেলা, শহর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সব দলের অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

Need Ads
error: কপি হবে না!