ads

শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৭ ডিসেম্বর শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে আসেন তিনি।

Shamol Bangla Ads

সেখানে কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসা থেকে রওনা দেন তারেক রহমান।

কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

Shamol Bangla Ads

বিএনপি জানিয়েছে, কবর জিয়ারত শেষে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাবেন। তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ থেকে বিএনপির প্রার্থী হয়েছেন।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলের দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখে এভার কেয়ার হাসপাতালে যান চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়, নির্বাচন কমিশনে কাজ শেষ করে ধানমন্ডি এলাকায় শশুরবাড়িতে যাবেন। সেখান থেকে মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!