ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলে অধিনায়ক কে, জানাল রাজশাহী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত। আর ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের দায়িত্বও পেলেন তিনি। ২২ ডিসেম্বর সোমবার সকালে এক বিবৃতিতে বিষয়টা নিশ্চিত করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

Shamol Bangla Ads

রাজশাহী তাদের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছে, ‘নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তার শক্তিশালী নেতৃত্বে রাজশাহী আত্মবিশ্বাস, শৃঙ্খলা নিয়ে জয়ের লক্ষ্যে সামনে এগিয়ে যাবে।’

শান্ত বাদেও দলে আছেন মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার। আছেন আকবর আলীর মতো যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে রাজশাহী অধিনায়ক হিসেবে আস্থা রেখেছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক শান্তর উপর। বিপিএল নিলামের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল তারা।

Shamol Bangla Ads

রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান ও জিমি নিশাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!