ads

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীর হাজারীবাগে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

রাজধানীর হাজারীবাগে নারী হোস্টেল থেকে ধানমণ্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলা রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে। তার বাবার নাম মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘যতটুকু শুনেছি মৃতা জান্নাত আরা এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী।’

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্তসাপেক্ষে আসল ঘটনা বের হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।’

Shamol Bangla Ads

এদিকে রুমী মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই লিখেছিলেন, ‘একদিন ভোর হবে সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না.. কারণ আমি ভোরে উঠি না.!’ একটি দলবদ্ধ ছবির সঙ্গে এমন ক্যাপশনের অর্থ খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। অনেকেই বলছেন এটি মজার ছলে করা একটি পোস্ট। আবার কেউ কেউ বলছেন, মৃত্যুর আগেই মানুষ বুঝতে পারে যে তাঁর সময় শেষ হয়ে যাচ্ছে এমন কিছু কথা এবং আচরণ করে যেন সত্যিই ঘটবে।

Need Ads
error: কপি হবে না!