ads

সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিসেম্বরের ১৩ দিনে এলো দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ১.৫০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এ সময়ে মোট ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৫৯ লাখ ডলার। ১৫ ডিসেম্বর সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে ওই তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বাধিক ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার।

প্রতিবেদনে আরো জানানো হয়, ডিসেম্বরের ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত এক সপ্তাহে দেশে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।

Shamol Bangla Ads

এর আগে, মাসের প্রথম ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!